শিরোনাম
ভোলা জেলা প্রতিনিধি ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৯০ পিস ইয়াবা সহ মো. জাফর শাহ (৩৬) নামে একজন কে আটক করেছে ইলিশা ফাঁড়ী পুলিশ।
বৃহস্পতিবার ৭ ই মার্চ দুপুরের দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইলিশা -লক্ষীপুর গামী লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
ইলিশা পুলিশ ফাঁড়ী সুত্রে সুত্রে জানা গেছে, এসআই মো. গোলাম মোস্তফা পূর্ব ইলিশা ১নং ওয়ার্ডে অবস্থিত ইলিশা লঞ্চঘাট এলাকায় সংগীয় ফোর্স নিয়ে এ
মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে পল্টুন থেকে ২৯০( দুইশত নব্বই) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ জাফর শাহ নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটকৃত জাফর শাহ বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার অম্বিকাপুর এলাকার মৃত মাহেব হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিশা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই গোলাম মোস্তফা। তিনি জানান আটকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য আসামীর বিরুদ্ধে আরো ০২ (দুই) টি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।