শিরোনাম

| |

চাটুকারদের কারণে রাজনীতিতে ভালো মানুষ পিছিয়ে পড়ছেন : শামীম ওসমান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 17, 2020 11:50 AM
Print Friendly and PDF

অনলাইন   ডেক্সঃ  চাটুকারদের কারণে রাজনীতিতে ভালো মানুষ পিছিয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন, এই সমাজে ভালো মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। তবে খারাপ মানুষ চাটুকারিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই চাটুকারদের কারণে ভালো মানুষ পিছিয়ে পড়ছে। শনিবার বিকালে নারায়ণগঞ্জের বন্দরের কদমরসুল এলাকায় জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদের স্মরণসভায় শামীম ওসমান এ কথা বলেন। তিনি দুঃখ করে বলেন, রাজনীতিটাই এখন রাজনীতিবিদদের কাছে অনেকটাই অনুপস্থিত। এখন অনেকেই রাজনীতি করেন মঞ্চের পাশে এসে চেহারা দেখানোর জন্য এবং সেই চেহারাকে পরে পুঁজি করে নিজের আর্থিক মুনাফার জন্য।

শামীম ওসমান বলেন, আমি স্পষ্টভাষী লোক, স্পষ্ট ভাষায় কথা বলতে চাই। সমাজের বিভিন্ন জায়গায় ভালো মানুষ ও খারাপ মানুষ যেখানে আছে, রাজনীতির ভেতরেও ভালো মানুষ ও খারাপ মানুষ আছে। ‘মানুষ অনেক কথা বলতে পারে। রাজনীতিতে পকেট ভরার জন্যই অনেকের সৃষ্টি হয়। পকেট খোলার জন্য খুব কম মানুষ থাকে। পকেট থেকে পয়সা বের করে দিতে কষ্ট হয় অনেকের। সেই অর্থ যদি তার শ্রমের অর্থ হয়, সেই অর্থ দিতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। লুটের টাকা খরচ করা যায় রাজনীতিতে চমক সৃষ্টি করার জন্য’-যোগ করেন এই আওয়ামী লীগ নেতা।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএ রশিদ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ