শিরোনাম

| |

বরিশাল নগরী আনন্দে উল্লাসে ভাসছে 

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 2, 2024 2:59 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ::বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফরচুন বরিশালের প্রথম শিরোপা জয়ে আনন্দ উল্লাসে মেতেছে নগরবাসী।

শুক্রবার রাতে শিরোপা জয়ের পরপরই রাস্তায় নেমে আসে ক্রিকেট প্রেমীরা।

এর আগে খেলা উপলক্ষ্যে বরিশালের বিনোদনকেন্দ্রসহ পাড়া মহল্লায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখেন বরিশালবাসী। বিজয়ের ফলাফল ঘোষণার পরই নগরবাসী ভুভুজেলা ও ঢোল নিয়ে নগরীর বিভিন্ন সড়কে মিছিল নিয়ে উল্লাসে মেতে উঠেন।

নগরী ঘুরে দেখা যায়, বিবির পুকুর পাড়, বঙ্গবন্ধু উদ্যান, নতুন বাজার টেম্পু স্টান্ড, জিলা স্কুল মোড়, আমানতগঞ্জ, কাউনিয়া, আলেকান্দা, রূপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্রজমোহন কলেজ ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ পাড়া মহল্লায় বড় পর্দায় খেলা দেখছে নগরবাসী।

নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের সৈয়দ সজিবুল ইসলাম বলেন, ফরচুন বরিশালের প্রথম বিজয় এ অঞ্চলকে নতুনভাবে পরিচয় করিয়ে দিলো। ঐতিহ্যের এ নগরী ক্রীড়াঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের এ ধারাবাহিকতা বজায় থাকুক।

নগরীর রূপাতলীর বাসিন্দা সৈয়দ রুবেল বলেন, প্রতিযোগিতামূলক চমৎকার এ খেলায় বরিশালের বিজয়ে আমরা আনন্দিত। খেলা উপলক্ষ্যে পিকনিক-আলোকসজ্জা করে দিনটি আনন্দে পার করেছি। শেষ সময়ে ফরচুন বরিশালের বিজয়ে সেই আনন্দ বহুগুণ বেড়ে গেছে।

এদিকে খেলা উপভোগকে কেন্দ্র করে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম কাজ করেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ