শিরোনাম

| |

লালমোহনে পাঁচ অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটাল সিলগালা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 29, 2024 2:59 AM
Print Friendly and PDF

লালমোহন (ভোলা) প্রতিনিধি:ভোলার লালমোহন উপজেলায় নিবন্ধনহীন বেসরকারি পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটাল অভিযান চালিয়ে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

অভিযানে সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- লালমোহন পৌরশহরের গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টার ও গ্রীণ লাইফ হাসপিটাল, পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া ডায়াগনস্টিক সেন্টার, ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার ডায়াগনস্টিক সেন্টার এবং লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ ডায়াগনস্টিক সেন্টার।
অভিযানকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমানসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ অভিযানের বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, নিবন্ধনহীনভাবে এসব ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলো তাদের কার্যক্রম চালাচ্ছিল। যার জন্য অভিযান চালিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ উপজেলায় অবৈধভাবে কোনো ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটাল ভবিষ্যতে যেন কার্যক্রম না চালাতে পারে সেদিকে আমাদের কঠোর নজরদারি থাকবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ