শিরোনাম

| |

আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পদক ও সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 23, 2024 12:43 AM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:ভোলার লালমোহন উপজেলার আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত, প্রধান অতিথি কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, ক্রীড়ামোদি কর্তৃক জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য, প্রধান অতিথী কর্তৃক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,লালমোহন উপজেলা প্রাথমিক সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মোসলে উদ্দীন,এসময় তিনি তার বক্তব্যে বলেন,শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপশি ক্রীড়ার প্রতিও মনোযোগ দিতে হবে, তাহলেই শিক্ষার্থীদের সুন্দর মন ও দেহ সুস্থ থাকবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হোসেন।
বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের, লালমোহন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল হান্নান।আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিংকমিটির সভাপতি মোঃ মারুফ বাহাদুর, আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ মালেক ফরাজী।
বিচারক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন পূজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাকসুদুর রহমান,এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকাসহ আরো অনেকেই

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ