শিরোনাম

| |

উজিরপুরে খৎনা করতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কাটলেন চিকিৎসক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 18, 2024 8:07 PM
Print Friendly and PDF

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে শিশুর সুন্নাতে খৎনা করতে গিয়ে লিঙ্গ কর্তন করেছে গ্রাম্য ওস্তা নামের এক ভুয়া চিকিৎসক বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মোঃ সোহাগ আকনের ছেলে মোঃ ইব্রাহিম আকন(৭) এর ১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টার দিকে সুন্নাতে খৎনা করে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার ভুয়া চিকিৎসক(ওস্তা) রহমত মোল্লা। সুন্নাতে খৎনা করতে গিয়ে অনভিজ্ঞ ভুয়া চিকিৎসক ওস্তা রহমত মোল্লা (৬০) ওই শিশুর অধিকাংশ লিঙ্গ কেটে ফেলেছে। এরপর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বরিশাল শেরে – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের হয়নি । এ ঘটনায় অভিযুক্ত রহমত মোল্লাকে ফোন করা হলে তিনি বলেন ভুলে বেশি কেটে ফেলেছে বলে বিষয়টি এড়িয়ে যান। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, বিষয়টি জানা নেই, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ