শিরোনাম

| |

বরিশালে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩-২০২৪ এর উদ্বোধন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 18, 2024 7:56 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ::আজ ১৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯ টার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায়, প্রাইম ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায়। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই, ভাইস প্রেসিডেন্ট প্রাইম ব্যাংক লিমিটেডের বরিশাল শাখা সৈয়দ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা বরিশাল মঞ্জুরুল আহসান ফেরদৌস। এসময় খেলোয়ার, কোচ, ম্যানেজার ও বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শহিদুল ইসলাম। দুটি গ্রুপে সীমিত ওভার (একদিনের ম্যাচ) ফরমেটের এই প্রতিযোগীতায় জেলা ৮টি স্কুল অংশগ্রহন করছে। আজ উদ্বোধনী দিনে সরকারি জিলা স্কুল ও মহাবাজ মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট দল পরস্পরের মোকাবেলা করে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 24, 2026
Fajr 4:43 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:41 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ