শিরোনাম

| |

লালমোহনে বাসের ধাক্কায় দুই পথচারী আহত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 1, 2024 2:32 PM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি :ভোলার লালমোহনে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ সুমন নামে দুই পথচারী গুরুতর আহত হয়েছেন। আহতদের কে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের উত্তর মাথায় এ ঘটনা ঘটে। আহত ফারুক গজারিয়া এলাকার ইউসুফ আলীর ছেলে এবং সুমনও একই এলাকার আমীর খলিফার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলা থেকে চরফ্যাশনগামী দ্রুতগতির দুটি যাত্রীবাহি বাস একে অপরকে ওভারটেক করার প্রতিযোগিতা করছিল। এসময় প্রিন্স নামের যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে দাড়িয়ে থাকা একটি নসিমন কে ধাক্কা দেয়। এতে নসিমনের কাছে দাঁড়িয়ে থাকা দুই পথচারী গুরুতর আহত হন। একইসাথে নসিমনের কাছে থাকা অটোরিকশাও দুমড়েমুচড়ে যায়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ