শিরোনাম
জনি আলমগীর ,কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃকুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের সহায়তায় মানষিক ভারসাম্যহীন তরুনীকে খুঁজে পেল পরিবার।
কর্মস্থল ঢাকা থেকে পটুয়াখালীর নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে বাসযোগ রওনা দিয়ে কুয়াকাটা চলে আসে জান্নাতুল ফেরদৌসী (২৬) নামের এক তরুণী।
ফেরদৌসী পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা এলাকার মৃত কানুগাজীর মেয়ে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করে। মানষিক সমস্যার কারনে মাঝে মাঝে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে।
ফেরদৌসীর মা কুলসুম বেগম জানান, মঙ্গলবার ( ৩০ জানুয়ারী) আমার মেয়ে ঢাকা থেকে আমাদের বাড়িতে আসার উদ্দেশ্যে গাড়িতে উঠে, তার মানসিক সমস্যার কারণে সে হঠাৎ করে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। পরে বাড়ি চিনে যেতে না পেরে কুয়াকাটায় চলে আসে। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশের কাছে মেয়ের খোজ পাই। আমরা এসে মেয়েকে নিয়ে যাচ্ছি। আমাদের অনেক বড় উপকার হইলো, অনেক ধন্যবাদ জানাই ট্যুরিস্ট পুলিশকে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারী জানান, রাত ২টার দিকে ওই মেয়ের চালচলন সন্দেহজনক মনে হলে আমাদের টহল টিম তাকে হেফাজতে নিয়ে আসে। পরবর্তীতে আমরা তার পরিবারকে খবর দিয়ে তার মায়ের কাছে তাকে তুলে দেই।
তিনি আরো বলেন, ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কুয়াকাটা সকল পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে।
### জনি আলমগীর
কুয়াকাটা, পটুয়াখালী।