শিরোনাম

| |

নলছিটির দপদপিয়া ইউনিয়ন কলেজে রাতের আঁধারে ১৬টি ল্যাপটপ চুরি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 31, 2024 12:43 AM
Print Friendly and PDF

নলছিটি প্রতিনিধি :: নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল ২৯ জানুয়ারি সোমবার দিবাগত রাতের যে কোন সময়ে চুরির ঘটনা ঘটে, কলেজটি বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের বুড়ির হাট এলাকায় অবস্থিত।

৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরের দিকে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষের অফিস কক্ষের সামনের গেটের গ্রীলের ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কলেজের সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে চোরচক্র। এরপর কলেজের দ্বিতীয় তলার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের হ্যাজবোল্ড ভেঙে ল্যাবের ১৬টি ল্যাপটপ নিয়ে যায় চোরচক্রটি। মঙ্গলবার সকালে কর্তৃপক্ষ জানতে পেরে নলছিটি থানা পুলিশকে খবর দেয়।

দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বলেন গ্রীল ও দরজা ভেঙে কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৬টি ল্যাপটপ নিয়ে গেছে। আমরা আইনগত ব্যবস্থা নিবো। নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান খবর পেয়েই আমি কলেজটিতে গিয়েছিলাম। কলেজ কতৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি ছাড়াও ঘটনাস্থলে গিয়েছিলো সিআইডি’র ক্রাইম জোনের একটি দলওন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম বলেন, চুরির ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নিবে।নলছিটির দপদপিয়া ইউনিয়ন কলেজে রাতের আঁধারে ১৬টি ল্যাপটপ চুরি।

নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল ২৯ জানুয়ারি সোমবার দিবাগত রাতের যে কোন সময়ে চুরির ঘটনা ঘটে, কলেজটি বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের বুড়ির হাট এলাকায় অবস্থিত।

৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরের দিকে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষের অফিস কক্ষের সামনের গেটের গ্রীলের ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কলেজের সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে চোরচক্র। এরপর কলেজের দ্বিতীয় তলার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের হ্যাজবোল্ড ভেঙে ল্যাবের ১৬টি ল্যাপটপ নিয়ে যায় চোরচক্রটি। মঙ্গলবার সকালে কর্তৃপক্ষ জানতে পেরে নলছিটি থানা পুলিশকে খবর দেয়।

দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বলেন গ্রীল ও দরজা ভেঙে কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৬টি ল্যাপটপ নিয়ে গেছে। আমরা আইনগত ব্যবস্থা নিবো। নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান খবর পেয়েই আমি কলেজটিতে গিয়েছিলাম। কলেজ কতৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি ছাড়াও ঘটনাস্থলে গিয়েছিলো সিআইডি’র ক্রাইম জোনের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম বলেন, চুরির ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নিবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ