শিরোনাম

| |

বরগুনায় ঘরবাড়ি লুট করে জমি দখলের চেষ্টা, আহত -২

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 10, 2023 1:43 AM
Print Friendly and PDF

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর উপজেলার আয়লা পতাকাটা ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের হানিফ খানের ছেলে রিয়াজ খানের বাড়িতে শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান রিয়াজ খান (৩৪) বরগুনায় আরএফএল চেয়ার কোম্পানির ব্যবসা করে, ঢাকা থেকে মালামাল নিয়ে এসে বরগুনার বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে। হাতেম আলী খানের ছেলে কনু খান (৬৫)গং র সৎ ভাই হানিফ খান কে তার দখলীয় বসত বাড়ি থেকে বেদখল করার জন্য হুমকি প্রদান করিলে হানিফ খান বাদী হয়ে বরগুনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে, যাহার নম্বর এমপি ১৭১/২৩। কনু খান গং উক্ত মামলার বিবাদী দখলীয় বসত বাড়িতে এসে এই ঘটনা ঘটায়। রিয়াজ খানের পিতার সাথে শত্রুতা থাকায় রিয়াজ মার্কেটে গেলে ঘরে থাকা হানিফ খানের স্ত্রী শেফালী খান (৪০)ও লাভনী বেগমকে (২৮) গুরুতর আহত করে, ঘর বাড়ি আসবাবপত্র ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায় কনু গং। রিয়াজ খানের স্ত্রী লাভলী বেগম জানান আমি একটু পাশের বাড়িতে গিয়েছিলাম শব্দ শুনে দৌড়ে এসে দেখি আমার ঘরবাড়ি ভাঙচুর করিতেছে , বাধা দিলে আমাকে ও শাশুরী কে আহত করে,তখন আমার শাশুড়ির গলায় থাকা স্বর্নের চেইন ও নাকের আংটি ছিনিয়ে নিয়ে যায়। আমাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়। তখনই বরগুনা থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসে আহতদেরকে উদ্ধার করে বরগুনা জেলা হাসপাতালে পাঠায়। আহত হানিফ খানের স্ত্রী শেফালী খান বরগুনা জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
এ বিষয় বরগুনা সদর থানার এসআই মোঃ রেজাউল ইসলাম বলেন আমি সংবাদ পেয়ে সেখানে গিয়ে দেখি ঘর ভাঙচুর করেছে, পুলিশের ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়।
এ বিষয় বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন আমি অভিযোগ শুনেছি পুলিশ ঘটনা স্থলে গিয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ