শিরোনাম

| |

বরিশাল-৫ আসন : স্বতন্ত্র এমপি প্রার্থী হচ্ছেন সাদিক আবদুল্লাহ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 28, 2023 1:37 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল-৫ আসন : স্বতন্ত্র এমপি প্রার্থী হচ্ছেন সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ।

সিটি করপোরেশন সাবেক প্যানেল মেয়র ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, ‘সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সংসদ নির্বাচনে প্রার্থী হবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থী হচ্ছেন তিনি। তার পক্ষে মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে।’
বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাইয়ের ছেলে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর জানান, সোমবার রাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে বঞ্চিত হয়ে বরিশাল-৫ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন সাদিক আবদুল্লাহ।

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমকে বরিশাল-৫ আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন দেয়া হয়। এবারও বঞ্চিত হন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, ‘দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দলীয় পদ থাকুক না কেন, যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন।

‘তার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার বরিশাল মহানগর আওয়ামী লীগ, নগরীর ৩০টি ওয়ার্ডের নেতা, সদর উপজেলার নৌকা প্রতীক নিয়ে বিজয়ী ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সাদিক আবদুল্লাহ।’

একেএম জাহাঙ্গীর বলেন, ‘মঙ্গলবার সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে। আগামী ৩০ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেয়া হবে।

‘সিটি করপোরেশন সাবেক প্যানেল মেয়র ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, ‘সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সংসদ নির্বাচনে প্রার্থী হবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থী হচ্ছেন তিনি। তার পক্ষে মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে।’

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের দলীয় প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ২০১৮ সালে দলীয় প্রার্থী হয়ে সিটি করপোরেশন নির্বাচন করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ