শিরোনাম

| |

মঠবাড়িয়ায় বসত ঘর ভাংচূর, মালমাল লুটের অভিযোগ : থানায় জিডি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 25, 2023 6:51 PM
Print Friendly and PDF

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনুচ মিয়া (৮৭) নামে এক বৃদ্ধের বসত ঘর ভাংচূর করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুটে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে পৌর শহরের ১ নং ওয়ার্ড বেপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী ইউনুচ মিয়া একই এলাকার ইসমাইল ফকিরের ছেলে প্রতিপক্ষ ইব্রাহীম ফকির ও তার সহযোগি জোমাদ্দার বেপারীর ছেলে আলম বেপারীর বিরুদ্ধে বুধবার রাতে মঠবাড়িয়া থানায় জিডি করেন। ইউনুচ মিয়া মৃত হামেজ উদ্দিন বেপারীর ছেলে।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারিশ সূত্রে পাওয়া ইউনুচ মিয়ার ভোগ দখলীয় জমির মধ্যে প্রতিপক্ষ ইব্রাহীম ফকির জমি পাবে দাবী করে দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছিলো। এ ঘটনায় শালিশ ব্যবস্থায় ইউনুচ মিয়ার পক্ষে রায়ে এলে কোন প্রকার বাধা-বিঘœ ছাড়াই একটি পুকুর বালু দিয়ে ভরাট করে বসত ঘর নির্মাণ করেন। বুধবার বিকেলে পুরুষ লোকজন বাড়িতে না থাকার সুযোগে হঠাৎ ইব্রাহীম ফকির ও তার সহযোগি আলম বেপারীর নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি বাহিনী ইব্রাহীম ফকিরের ওই বসত ঘরে তান্ডব চালিয়ে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুটে নেয়। এসময় বাঁধা দিতে গেলে মহিলাদের পিটিয়ে জখম করা হয়।

এ ব্যাপারে অভিযুক্ত ইব্রাহীম ফকির ওই জমি তার দাবী করে বলেন, শালিস চলামান জমিতে শুধুমাত্র ঘর উত্তোলনের বিষয় জিজ্ঞাসা করতে গিয়ে ছিলাম। তারা নিজেরা বসত ঘর ভাংচূর করে হয়রানীর জন্য আমাদের ওপর দোষ চাপিয়েছে

মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ