শিরোনাম

| |

বরিশালে আজ নতুন করোনা রুগী শনাক্ত ২ জন মোট আক্রান্ত ৪৬ জন সুস্থ ২৫ জন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 5, 2020 4:26 PM
Print Friendly and PDF

বরিশালে আজ করোনা শনাক্ত ২ জন এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৬ জন সুস্থ ২৫ জন।বরিশালে গত ২৪ ঘন্টায় আরো দুই জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৪৬ জনে। তাদের একজন হলেন উজিরপুর উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৪৮), মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা নারী বয়স (৬০)। আজ ৫ মে মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে আজ দুই জনের রিপোর্ট পরেজটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই দুইজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল বরিশাল মহানগরী ১৬জন, বাবুগঞ্জ ১১জন, মেহেন্দীগঞ্জ ৫জন, উজিরপুর ৪জন, হিজলা ৩জন, গৌরনদীতে ২জন, বানারীপাড়া ২জন, মুলাদী ১জন, আগৈলঝাড়া ১জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়। উল্লেখ্য গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রুগীর করোনা শনাক্ত হয়। আজ পর্যন্ত বরিশাল জেলায় ২৫ জন করোনা রুগী সুস্থ হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ