শিরোনাম
স্টাফ রিপোর্টার ::বরিশাল বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ চ্যাম্পিয়ন বরিশাল জেলা ও বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন পটুয়াখালী জেলা
আজ ৪ নভেম্বর শনিবার বিকাল সাড়ে ৩ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার কার্যালয় বরিশাল ও জেলা ক্রীড়া অফিস বরিশালের আয়োজনে বরিশাল বিভাগীয় পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনালে বরিশাল জেলা বনাম পিরোজপুর জেলার মধ্যকার খেলায় বরিশাল জেলা টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়। বিকেলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর ফাইনালে বরিশাল জেলা বনাম পটুয়াখালী জেলার মধ্যকার খেলায় পটুয়াখালী জেলা টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়। পরিশেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।