শিরোনাম

| |

জীবন-জীবিকা রক্ষায় সরকারের সিদ্ধান্ত বিশ্বব্যাপী প্রশংসিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 4, 2020 4:30 PM
Print Friendly and PDF

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষের জীবন ও জীবিকা রক্ষায় সঠিক পদক্ষেপ নেয়ার কারণেই সরকার আজ বিশ্বব্যাপী প্রশংসিত। সোমবার (৪ মে) ঢাকায় সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে দেয়া সংক্ষিপ্ত ভিডিও বার্তায় একথা বলেন তিনি।

‘বিশ্বব্যাপী এ সংকটের সময় মানুষের জীবন এবং জীবিকা দু’টি রক্ষার লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার প্রথম থেকেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে’ উল্লেখ করে তিনি বলেন, মানুষের জীবন রক্ষার জন্য প্রধানমন্ত্রী যে সব পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটি ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্যসংস্থা এমনকি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বস কর্তৃক প্রশংসিত হয়েছে।

তিনি আরও বলেন, করোনা কারণে আজকে বিশ্ব অর্থনীতিতে যে বিরাট ঝাঁকুনি সৃষ্টি হয়েছে, সেই সংকট মোকাবিলার কথা মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন জানিয়ে ড. হাছান বলেন, অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করে মানুষের জীবিকা রক্ষার জন্য প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, বিশ্ববিখ্যাত দি ইকনোমিস্ট পত্রিকায় সেগুলোর সঠিক পরিস্ফুটন হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, এখন অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর উপরে। এমনকি ভারত, পাকিস্তান, চীনের চেয়েও এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা অনেক ভালো সেটিই দি ইকনোমিস্ট পত্রিকায় এসেছে। ব্যাখ্যা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, কেউ প্রশংসা করুক আর না করুক এটিই হচ্ছে বাস্তবতা।

বিএনপি নেতা রুহুল কবীর রিজভী আহমেদের ‘সরকারের আহম্মকির কারণে করোনায় অব্যবস্থাপনা’ এই মন্তব্যের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সঠিক পদক্ষেপ নিয়ে এগুচ্ছে, সেখানে রিজভী আহমেদসহ কারো কারো বক্তব্যে মনে হয় তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখে।

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ সময় বিএনপিকে পেছনে ফিরে তাকানোর জন্য অনুরোধ জানিয়ে বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের কথা। সে ঘূর্ণিঝড়ের সময় চট্টগ্রাম বিমানবন্দরে বিমান বাহিনীর অনেকগুলো যুদ্ধবিমান ছিল। সেই বিমানগুলো তারা উড়িয়ে ঢাকায় না নিয়ে আসার কারণে প্রায় এক ডজনেরও বেশি বিমান সেদিন ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বিমানবন্দরে ধ্বংস হয়ে ছিল। চট্টগ্রাম বন্দরের জাহাজগুলোকেও সেদিন তারা উজানে নিয়ে যেতে পারতো, সেটি না করার কারণে অনেকগুলো জাহাজ সেদিন নষ্ট হয়েছিল, এমনকি নোঙর ছিঁড়ে জাহাজ রাস্তার ওপর উঠে এসেছিল। অর্থাৎ তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়ার সরকারের আহম্মকির কারণে এই ঘটনাগুলো ঘটেছিল।

সেই আহম্মকের ভাগাড়ে বসে রিজভী সাহেব যে কথাগুলো বলছেন, আসলে তিনি নিজেই আহম্মকের মতো কথা বলছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ