শিরোনাম

| |

সাম্প্রদায়িক ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করলে কঠোর হস্তে দমন করা হবে- উজিরপুরে ডিআইজি জামিল হাসান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 25, 2023 2:38 AM
Print Friendly and PDF

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃবরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান (পিপিএম) উজিরপুরের ঐতিহ্যবাহী উগ্রতারা মন্দিরে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তৃতায় বলেন , কোন মহল সাম্প্রদায়িক ষড়যন্ত্র করে অপপ্রচার চালিয়ে সংখ্যালঘু সহ দেশের ক্ষতি করতে চাইলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে । আমরা ৯১ ও ২০০১ এর অবস্থায় ফিরে যেতে চাই না। এ দেশ অসাম্প্রদায়িক মুক্তিযোদ্ধার বাংলাদেশ । ২৩ অক্টোবর সোমবার সন্ধ্যা সাতটায় তারাবাড়ী উগ্রতারা মন্দিরে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন কালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শাহজাহান পিপিএম , সহকারী পুলিশ সুপার (আবাসিক পুলিশ অফিসার ডিআইজি অফিস) সোহেল পারভেজ । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, মন্দির কমিটির সভাপতি দেবাশীষ দাস , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম,সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না,অনুষ্ঠানের সঞ্চালনা করেন অমিতাব দাশ গুপ্তা। পরিদর্শন শেষে প্রধান অতিথি অসহায় দরিদ্র হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরন করেন ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ