শিরোনাম

| |

আমতলী পূজামন্ডপ পরিদর্শন করলেন বরিশালের ডিআইজি জামিল হোসেন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 23, 2023 12:33 PM
Print Friendly and PDF

শাহ্ মুহাম্মদ সুমন রশিদ, বরগুনা ::সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বরগুনার আমতলী পৌর শহরের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ মোহা: জামিল হাসান,বিপিএম- সেবা,পিপিএম,ডিআইজি বরিশাল।

আজ রাত নয়টায় আমতলী পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও বন্দে শ্রী বিষ্ণু পরমাপদ মন্দির পরিদর্শন করেন।

এতে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট এমএ কাদের মিয়া , উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান,বরগুনা জেলা পুলিশ সুপার মো: আবদুস সালাম,আমতলী থানা অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) মো.সাখাওয়াত হোসেন তপু,আমতলীর ওসি তদন্ত সেরনিয়াবাত মো. আমির হোসেন,সমকাল প্রতিনিধি মো.জাকির হোসেন, আমতলী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শাহ মোহাম্মদ সুমন রশিদ প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারী- বেসরকারী কর্মকর্তা,আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

এতে ডিআইজি মোহা:জামিল হাসান বলেন, নিশ্চিন্তে আপনারা মন্ডপগুলোতে পূজা অর্চনা করবেন এমটাই প্রত্যাশা করে বলেন তিনি। আরো বলেন,নাশকতা,হুমকির ভয়ভিতির তোয়াক্কা না করে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রখে আনন্দ উপভোগ করবেন এতে কেউ ব্যাঘাত ঘটালে আমাদের পুলিশ প্রশাসন কড়া নজরদারীতে রয়েছেন। সমস্যা হলে তাৎক্ষণিক ভাবে পুলিশকে খবর দিবেন।সাথে সাথে পুলিশের মোবাইল টিম এসে যাবে।
তিনি পৌরশহরের ৩টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।এ বছর আমতলী পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের ১৪টি পূজামন্ডপে শারদীয় দূর্গাউৎসব উদযাপিত হচ্ছে।

# বরগুনা সংবাদদাতা

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 16, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ