শিরোনাম

| |

নতুন অর্থবছরের বাজেট উত্থাপন ১১ জুন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 4, 2020 2:33 PM
Print Friendly and PDF

আগামী ২০২০-২০২১ অর্থবছরের সরকারের আয় ব্যয়ের সরকারি হিসাব বিবরণী বা বাজেট আগামী ১১ জুন জাতীয় সংসদের উত্থাপন করা হবে। এ লক্ষে কাজ শুরু করেছে অর্থমন্ত্রণালয়। নতুন অর্থবছরের বাজেট করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জানা গেছে, নতুন অর্থবছরের বাজেট আগে সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হবে। প্রতিবছরই বাজেট পেশ করার পূর্বে মন্ত্রিসভার অনুমোদন গ্রহণের সুবিধার্থে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করা হয় এবং রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণের সুবিধার্থে সংসদ ভবনে তার উপস্থিতির ব্যবস্থা গ্রহণ করা হয়। এবারও তাই হতে যাচ্ছে।

আগামী ১১ জুন বিকেলে অর্থমন্ত্রী নতুন অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন। এর আগে বিকেল ৩ টায় মন্ত্রিসভার বৈঠকে বাজেটের অনুমোদন দেওয়া হবে। ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেট সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী। বাজেট উত্থাপনের বিষয়ে অর্থমন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের নিকট পাঠানো হয়েছে। এবার করোনাকালীন বাজেটের আকার কত হতে পারে তা এখনো নির্দিষ্ট করে জানাতে পারেনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ