শিরোনাম

| |

আজও উদ্ধার হইলো না বাচ্চাটি?

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 18, 2023 3:08 AM
Print Friendly and PDF

আজও উদ্ধার হইলো না বাচ্চাটি?

নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান মালিক সমিতির ভবনের সামনে থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভারসাম্যহীন মায়ের কোল থেকে বাচ্চাটি নিয়ে যায় এক মহিলা। পরবর্তীতে বিষয়টি মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, ও বিমানবন্দর থানার ওসি ( তদন্ত) লোকমান হোসেনকে জানিয়ে কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

কিন্তু মহিলা ভাসমান ও ভারসাম্যহীন হওয়ায় পুলিশের পক্ষ থেকে জোরালো কোনো ভূমিকা দেখা যায় নি।

তবে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দেওয়ায় স্টিমারঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই শহিদুল ইসলাম নগরীর লঞ্চঘাট, ভাটারখালসহ অনন্য এলাকায় অনেক খোঁজাখুঁজির ভূমিকা রেখেছেন।

বাচ্চার মা বলেন, নগরীর ১০ নং ওয়ার্ড লঞ্চঘাট এলাকা থেকে অচেনা একটি মহিলা তার বাচ্চাকে সাহায্য দিবে বলে নিয়ে যায়। নথুল্লাবাদ বাস মালিক সমিতির ভবনের সামনে চায়ের দোকানে বসিয়ে রুটি ও চা খেতে দেয়, তার কিছুক্ষণ পরে বাচ্চাটি অপরিচিত মহিলা কোলে নিলে বাচ্চার মা পানি পান করতে যায়। এসময়ে ওই নারী বাচ্চাটিকে নিয়ে উধাও হয়ে যায়।

উল্লেখ নগরীর ১০নং ওয়ার্ড সিটি মার্কেট ( কাঁচা বাজার) রাস্তায় ওই মহিলা বাচ্চা প্রসব করায় কোতয়ালী মডেল থানার নারী ও শিশু ডেস্ক কর্মরত এ এস আই রুমা পারভিনের সহযোগিতায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম স্যার অসহায় মহিলাকে আর্থীক সহযোগীতা, কাপড় চোপড়া থাকার স্থানসহ বেশ ভূমিকা পালন করছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ