শিরোনাম

| |

ইলিশায় মেঘনা বাঁধের ব্লক ধসে নিহত ১, আহত-১০

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 3, 2023 6:50 PM
Print Friendly and PDF

ইলিশা ভোলা প্রতিনিধি :: ভোলার ইলিশা পয়েন্টে সিসি ব্লক ধসে লাইজু (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২ অক্টোবর) দুপুরে সিসি ব্লক ধসে নৌকা ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত লাইজু ভোলা সদরের ধনিয়া এলাকার মৃত সিরাজ বেপারির স্ত্রী। তিনি বাকপ্রতিবন্ধী বলে জানা গেছে। এছাড়া গুরুতর আহত মরিয়া (২) নামে এক শিশুকে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্লক পড়ে গিয়ে ৩ টিজেলে নৌকা ডুবে গেলেও সে ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের টিম উদ্ধার কাজ করছে।

স্থানীয় জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই মেঘনার প্রবল স্রোতে ইলিশার তালতলী ঘাট পয়েন্টে সিসি ব্লকে ধসে পড়ে। এতে নদীর তীরে থাকা বেশ কয়েকটি জেলে নৌকা ডুবে যায়। এ সময় কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তবে তার সংখ্যা নিশ্চিত করতে বলতে পারছে না প্রশাসন। তবে এ দুর্ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে বলে দাবি স্থানীয়দের।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ