শিরোনাম
স্টাফ রিপোর্টার ::আজ ৩ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম এর সভাপতিত্বে জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, মেয়র বাকেরগঞ্জ পৌরসভা মোঃ লোকমান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামানসহ জেলা কমিটির সদস্য বৃন্দ। শুরুতে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসক শহিদুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে আমাদের করনীয় বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।