শিরোনাম

| |

বরিশালে দুই দিনে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৫ জনের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 29, 2023 7:51 PM
Print Friendly and PDF

বরিশাল ॥ বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দিকে পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার সকাল ৮ টার সময় রায়পাশা কড়াপুর ইউনিয়নে কুকুর বাচাতে আলফা ড্রাইভার নিহত হয়েছে।

নিহতরা হলেন, ভোলার বাসিন্দা ইউনুস (৫০) ও নগরীর বিসিক এলাকার বাসিন্দা হাবিব (৩৫)। তারা দুজনেই বালু ভরাটের কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শ্রমিক দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার পরপর ট্রাকটি ফেলে চালাক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। গাড়ির কাগজপত্র যাচাই বাছাই করে মালিকে খবর দিয়ে চালককে খুঁজে বের করা হবে।

এদিকে বরিশালে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রিয়াজুল ইসলাম সবুজ এর মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার কাঠেরঘর এলাকায় থ্রি হুইলার তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয় এতে গুরুত্বর আহত হয়ে সবুজের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় বাসচাপায় সজিব বাড়ৈ নামের আরেক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষযটি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল।

আজ বৃহস্পতিবার সকাল ৮ টার সময় ফারুক হোসেন নামে এক আলফা ড্রাইভার নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করেন,বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.হেলান উদ্দিন, তিনি জানান, সরকারি ৯৯৯ নাম্বারের মাধ্যমে বিষয়টি শুনে ঘটনা স্থান পরিদর্শন করেন। স্থানীয় ভাবে জানেন ঝালকাঠি থেকে বরিশালে আসার পথে মধ্য কড়াপুর যাত্রা বাড়ির সামনে কুকুর বাচাতে গিয়ে ঘটনাটি ঘটে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ