শিরোনাম

| |

বানারীপাড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া-মাহফিল ও হাজী সম্মেলন অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 29, 2023 1:07 AM
Print Friendly and PDF

বানারীপাড়া প্রতিনিধি:বরিশালের বানারীপাড়ার চাখারে ঈদে মিলাদুন্নবী (সা.) ও হাজী সম্মেলন উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ জোহর চাখারে শেরেবাংলার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে ইউনিয়ন হাজী কমিটির সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান রায়বাসিয়ার সভাপতিত্বে এ দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল ইসলাম মণি। চাখার ইউনিয়ন হাজী কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রীকোর্টের অ্যাডভোকেট আলহাজ্ব আবদুস্ সাত্তার বাবুল, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল হাইয়ান, আলহাজ্ব ডা. আবুল হোসেন, আলহাজ্ব সৈয়দ মুশফিকুর রহমান দানিয়েল, আলহাজ্ব আব্দুল খালেক ভূঁইয়া, আলহাজ্ব আব্দুস সাত্তার প্রমুখ। এছাড়াও অতিথি ছিলেন চাখার ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আলী সরদার, বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক আলহাজ্ব আব্দুল কাইয়ুম আকন, চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজিম, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সড়ক ও জনপথ (সওজ)-এর সাবেক কর্মকর্তা আলহাজ্ব ইউসুফ আলী প্রমুখ। চাখারের চান্দু মিয়ার বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুর রহমান দোয়া-মিলাদ পরিচালনা করেন।

বানারীপাড়া, বরিশাল
তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.
০১৭১৮৮৩৩৬৪১

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ