শিরোনাম

| |

ওবায়দুল কাদেরকে কেন ফোন করলেন ?- ফখরুলকে মান্না

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 16, 2020 1:15 PM
Print Friendly and PDF

দুই বছর ধরে কারাবন্দি খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার মুক্তি চেয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে টেলিফোন করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি এই দুই নেতার ফোনালাপের পর খালেদা জিয়ার মুক্তির বিষয়ে নতুন তৎপরতা শুরু হয়েছে।

ওবায়দুল কাদেরের সঙ্গে ফখরুল ফোনালাপে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদনটা জানাতে বলেছেন, মৌখিকভাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে মির্জা ফখরুলের ফোন করার সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না।

রোববার জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় ফখরুলের উদ্দেশে তিনি বলেন, আপনারা বলছেন, আপনারা বেগম জিয়ার সুচিকিৎসা চান এবং নিঃশর্ত মুক্তি চান। সত্যিই কি আপনারা নিঃশর্ত মুক্তি চান? তাহলে ফোন করলেন কেন? কী কথা হয়েছে ফোনে?

খালেদা জিয়া ১৭ কোটি মানুষের নেত্রী উল্লেখ করে তিনি বলেন, আমি কিন্তু মনে করি না- বেগম জিয়া একা, তিনি অসহায়। বেগম জিয়া বাংলাদেশের সবচাইতে সম্পদশালী রাজনীতিবিদ যার পেছনে ১৭ কোটি মানুষ আছে। এই ১৭ কোটি মানুষকে মুক্তির আন্দোলনের জন্য সংঘবদ্ধ করে যদি এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আপনারা জিতবেন।

খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনে গুরুত্ব দিয়ে মান্না বলেন, লড়াই ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না। লড়াইয়ের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে।

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, রাজিয়া আলিম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণর বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ