শিরোনাম
স্টাফ রিপোর্টার ::আজ ৬ সেপ্টেম্বর বিকাল ৫ টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বরিশালের আয়োজনে কালীবাড়ি ধর্ম রক্ষিনী মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, সাবেক ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রনালয় শ্রী ভানু লাল দে, সদস্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রী সুরঞ্জিত দত্ত লিটু, সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল হিরন কুমার দাস মিঠুসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রকল্প পরিচালক মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রনালয় দেবাশীষ দাস। শুরুতে অতিথিরা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে তার জীবনী নিয়ে আলোচনা করেন পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।