শিরোনাম

| |

মাছে রং মিশ্রিত করে মাছ বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালত অর্থদণ্ড প্রদান করেন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 22, 2023 1:52 AM
Print Friendly and PDF

পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরে কাউখালীতে মাছে রং মিশ্রিত করে মাছ বিক্রি করার অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে কাউখালী হাটের দিনে মাছে রং মিশ্রিত করে মাছ বিক্রি করার অপরাধে মৎস্য ও মৎস্য পণ্য আইন ২০২০ অনুযায়ী কাউখালী দক্ষিণ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মৎস্য ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মাছ বিক্রেতা নুরুল ইসলামকে দশ হাজার টাকা ও মাছ বিক্রেতা ইয়াকুব আলীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এবং ৩০ কেজি রং মিশ্রিত মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান। এ সময় তার সাথে ছিলেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান ও পুলিশের একটি টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়জিদুর রহমান জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে। মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আমরা প্রতিনিয়ত মাছের বাজার মনিটরিং করছি।

বার্ত প্রেরক
সৈয়দ বশির আহম্মেদ
পিরোজপুর।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ