শিরোনাম

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:২২

বরিশালে ব্লগার আসাদ নুরের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ
Print Friendly and PDF

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃহযরত মোহাম্মদ (সাঃ) কে ব্লগার আসাদ নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে আরবের ডাকাত, চোর ও নারী লোভী ইত্যাদি অশ্লীল কটুক্তির প্রতিবাদ ও তার শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বরিশালে।

শুক্রবার ১১ আগষ্ট জুম্মার নামাজ শেষে নগরীর চৌমাথা থেকে মিছিল শুরু করে বটতলা বাজার প্রদক্ষিণ করে আবার ওই পয়েন্ট এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও মুসল্লীদের উদ্যােগে এ মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়েছে।

 

এতে কলেজ শিক্ষার্থী আমিনুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আরাফাত হোসেন নির্জন,পারভেজ সিকদার ও আসাদুল ইসলাম।উক্ত মানববন্ধনে জুবায়ের,জাহিদ,ইয়ামিন, সাইমন,রুম্মান,রাব্বি,বাপ্পি,সাইমুন,তানবির,সাইদ,রনি,মাহিম,
রাকিব,সিয়াম,জসিম,জিসান,
সাকিবসহ প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষার্থী ও বক্তারা বলেন, আমাদের মুসলমানদের কলিজার টুকরো হযরত মোহাম্মদ( সাঃ)কে নিয়ে  নানা কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় ভিডিও মন্তব্য করে ব্লগার আসাদ নুর। এই নাস্তিগকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা এবং আল্লাহ রাসুল (সাঃ) এর  অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রনয়নের দাবি জানাচ্ছি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 7, 2026
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:56 am
Asr 4:37 pm
Maghrib 6:47 pm
Isha 8:10 pm
Dhaka, Bangladesh
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ