শিরোনাম

| |

বরিশাল বিভাগীয় পর্যায়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 10, 2023 3:17 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ঃঃশারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ ১০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় পর্যায়ে জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল র্টুনামেন্ট-২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম, এমপি। গেষ্ট অব অনার ছিলেন নবনির্বাচিত মেয়র বরিশাল সিটি কর্পোরেশন, আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল, মোঃ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ, বরিশাল মোঃ জামিল হাসান বিপিএম, পিপিএম, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, প্রফেসর আব্বাস উদ্দিন খান, জেলা প্রশাসক বরিশাল, শহিদুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন । শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথি। পরে সংক্ষিপ্ত এক আলোচনা পর্ব শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। পরে উদ্বোধনী ম্যাচে মাঠে নামেব দুই দল, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ ভোলা বনাম রাজাপুর ডিগ্রি কলেজ ঝালকাঠি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:47 pm
Maghrib 5:27 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ