শিরোনাম

| |

করোনায় ২৪ ঘন্টায় কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ, নতুন আক্রান্ত ৬৪১

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 29, 2020 10:09 AM
Print Friendly and PDF

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৩ জনে।

এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪১ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৭ হাজার ৩০১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১১ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫০ জন।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। এর মধ্যে ৬ জন ঢাকার। অন্য দুজন ঢাকার বাইরের। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ, দুজন নারী রয়েছেন।

এছাড়া এই সময়ের মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চএবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটিট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 14, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ