শিরোনাম

| |

ঢাকায় থাকা শ্রমিকদের দিয়েই পোশাক কারখানা চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 28, 2020 4:29 PM
Print Friendly and PDF

প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই পোশাক কারখানা চালু করা হচ্ছে। তবে বাইরে থেকে কোনো শ্রমিক নয়; শুধু ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়ে কারাখানা চালু করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধুমাত্র ঢাকায় অবস্থানরত শ্রমিকদের নিয়েই পোশাক কারখানা চালু করা হচ্ছে। বাইরে থেকে কোনো শ্রমিক আসতে পারবেন না।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরের সম্মেলন কক্ষে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (পোশাক কারখানার মালিকরা) প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছেন যে জনস্বার্থে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে কারখানা চালু করবেন এবং করোনাভাইরাসে যেন আরও অনেকে আক্রান্ত না হন, তাই ঢাকার বাইরে থেকে কোনো শ্রমিক আনবেন না। ঢাকায় যেসব শ্রমিক অবস্থান করছেন তাদের দিয়েই তারা কারখানা চালু করবেন। সেভাবেই তারা কারখানা খুলছেন।

তিনি বলেন, ব্যবসায়ীরা জানিয়েছেন- তারা কোনো শ্রমিককে ইনভাইট করেননি। ভবিষ্যতেও করবেন না, যে পর্যন্ত করোনা পরিস্থিতির উন্নতি না ঘটবে। তারা শ্রমিকদের বেতনের ব্যবস্থা সুনিশ্চিত করেছেন বলে বৈঠকে আমাদের জানিয়েছেন।

বৈঠকে ব্যবসায়ী নেতারা বলেন, আমরা কোনো শ্রমিক দূর-দূরান্ত থেকে আনছি না। তারপরও অনেকে চলে আসছেন। আমরা তাদের নিরুৎসাহিত করার চেষ্টা করছি। যারা ইতিমধ্যে চলে এসেছে আমরা চাচ্ছি ঈদে তারা আবার গ্রামে ফিরে না যাক। ঈদে ছুটি দেয়ার বিষয়ে আমরা আরও একবার বৈঠকে বসব।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ