শিরোনাম

| |

পটুয়াখালীতে বৈশাখী টিভির ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাট্য উদযাপন

প্রকাশিত: December 27, 2022 11:33 PM
Print Friendly and PDF

পটুয়াখালী প্রতিনিধিঃ মনজুর মোর্শেদ তুহিন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে বৈশাখী টেলিভিশনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের একটি বিশ্বস্ত নাম বৈশাখী টেলিভিশন। (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাথী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বৈশাখী টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরছে। অতিথিবৃন্দ বৈশাখী টেলিভিশনকে শুভেচ্ছা জানান এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ