শিরোনাম

| |

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির  সভাপতি মোঃ আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ নির্বাচিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 13, 2022 7:30 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ::বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৩ এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। অদ্য ১৩ ডিসেম্বর ২০২২ তারিখ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়ন কেন্দ্রে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে

সভাপতি পদে ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত মাহমুদ নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, কোষাধ্যক্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহেল রানা নির্বাচিত হন।
এছাড়াও
সদস্য পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অসীম কুমার নন্দী, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক সুজন চন্দ্র পাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হোসনেয়ারা ডালিয়া, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেম,দর্শন বিভাগের সহকারী অধ্যাপক টুম্পা সাহা, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাসিব ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল কাইউম নির্বাচিত হয়েছে।
শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৩ এর প্রধান নির্বাচন কমিশনার ড. সুব্রত কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ