শিরোনাম
হাসনাইন আহমেদ: ভোলা জেলা পুলিশের আয়োজনে ৪৭ তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোসের প্রশিক্ষনার্থী সহকারী জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয় হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) পুলিশ অফিস সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)’র সভাপতিত্বে পরিচিতি সভায় প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে পুলিশ বিভাগের কার্যক্রম সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করা হয়। এ সময় জেলা কার্যালয় দর্শণ (ভিজিট) ও পরিচিতি, সিটিজেন চার্টার ও নাগরিক সেবা, ভোলা জেলা পুলিশর ইউনিট সমূহ, জনবল কাঠামো ও জেলা পুলিশের সার্বিক কার্যক্রম/সাফল্য সমূহ পাওয়ার পয়েন্টে উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সভা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সুভেনির প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির, কোর্ট পুলিশ পরিদর্শক সহ প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন।