শিরোনাম

| |

বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৭ মে পর্যন্ত বাড়ল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 27, 2020 1:32 PM
Print Friendly and PDF

করোনাভাইরাসের কারণে ১৬টি আন্তর্জাতিকসহ দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমা ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারের অনুমতিক্রমে বিমান চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমার মেয়াদ আরও এক সপ্তাহর জন্য বাড়ানো হয়েছে।দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৭ মে পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে করোনাভাইরাসের কারণে ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় বেবিচক। এরপর আরেকটি আদেশে এই সময়সীমা আরও সাতদিন বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়। এই নিষেধাজ্ঞা ১৪ তারিখ পর্যন্ত বহাল রাখা হয়। পরের ধাপে নিষেধাজ্ঞা বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ