শিরোনাম

| |

ভোলায় ইতিহাসের সাক্ষী প্রাচীন হায়দার আলী জমিদার বাড়ি।

প্রকাশিত: November 2, 2022 3:51 PM
Print Friendly and PDF

হাসনাইন আহমেদ :ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ২৭৪ বছরের পুরোনো হায়দার আলী জমিদার বাড়িটি। ইতিহাস-ঐতিহ্যের এক অনন্য নিদর্শন এ বাড়ি। বাংলা ১১৫৫ সনে তৎকালীন জমিদার হায়দার আলী বাড়িটি নির্মাণ করেন ৷ তাঁর নামানুসারে এ বাড়ির নামকরণ করা হয় হায়দার মহল। সংস্কারের অভাবে বর্তমানে বাড়িটি জরাজীর্ণ হলেও এখনো দৃষ্টিনন্দন। প্রাচীন এ বাড়িটি দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা।

জানা গেছে, বাংলা ১১৫৫ সনে জমিদার হায়দার আলী জমিদারি শুরু করেন। তাঁর পরবর্তী প্রজন্ম ১৯৪৭ সাল পর্যন্ত জমিদারি প্রথা ধরে রাখেন। ২৭৪ বছর আগে অর্থাৎ ১১৫৫ বঙ্গাব্দে হায়দার মহলের মূল ভবনের নির্মাণকাজ শেষ হয়। ভবনটি তিনতলাবিশিষ্ট। এই হায়দার মহলের মূল ভবন ছাড়াও পেছনের দিকে একতলা আরও চারটি ভবন রয়েছে। এ ভবনগুলো তৈরিতে বালু ও সিমেন্টের পরিবর্তে ব্যয়বহুল চুন-সুরকি ব্যবহার হয়েছে। প্রতিটি দেয়াল ২৭ ইঞ্চি পুরু। ভবন নির্মাণের সময় বিম হিসেবে ব্যবহার হয় উন্নত মানের শালকাঠ, যা আজও অক্ষত। জমিদার বাড়ির মোট আয়তন ১৪ একর ২২ শতাংশ। এটি উপজেলার কুতুবা ইউনিয়নের পেট মানিকা গ্রামে অবস্থিত।

নিরাপত্তার জন্য বাড়ির চারদিকে ছিল ঘের কাটা। বাড়িটির পশ্চিম পাশে একটি বিশালাকৃতির দিঘি রয়েছে। সে সময় জমিদাররা শখ করে হরিণ, ময়ূরসহ বিভিন্ন আকর্ষণীয় প্রাণী পুষতেন। কালের সাক্ষী হিসেবে আজও এই হায়দার মহলে হরিণের শিং, ময়ূরের পালক, বাঘের চামড়াসহ নানা রকম ঐতিহ্য সংরক্ষিত রয়েছে। এ ছাড়া কিছু ঐতিহ্য জাতীয় জাদুঘরে শোভা পেয়েছে।

হায়দার মহলের সামনে রয়েছে ফুলের বাগান, দৃষ্টিনন্দন মসজিদ, সুপ্রাচীন প্রাথমিক বিদ্যালয়, সাইক্লোন শেল্টার, ঈদগাহ মাঠ; যা পরবর্তী বংশধররা নির্মাণ করেন ৷ বর্তমানে এই বাড়িটি এমদাত আলী ও আসমত আলীর নাতিরা দেখভালের দায়িত্বে রয়েছেন। জামিদার বাড়ির মূল ভবনে বর্তমানে কেউ বসবাস করেন না।

হায়দার আলীর পঞ্চম প্রজন্মের বংশধর স্বপন মিয়া জানান, জমিদার হায়দার আলীর ছয় ছেলে ছিলেন। তাঁরা হলেন আসমত আলী মিয়া, হেদায়েত আলী, এহসান আলী, এমদাত আলী, ইয়াকুব আলী ও লুতফে আলী। ২০ বছর জমিদারি হিসেবে কার্যক্রম পরিচালনা অবস্থায় ৪২ বছর বয়সে তিনি মারা যান। পরে তাঁর দুই ছেলে এমদাদ আলী ও লুতফে আলী ১৯৪৭ সাল পর্যন্ত জমিদারি প্রথা ধরে রাখেন। তাঁর অন্য ছেলেদের মধ্যে ইয়াকুব আলী ব্রিটিশবিরোধী আন্দোলনে খেলাফত ও কংগ্রেস কর্মী হিসেবে বড় ভূমিকা পালন করেন। জমিদার হায়দার আলী চার হাজার একর সম্পত্তির মালিক ছিলেন।

অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে ২৭৪ বছরের এই জমিদার বাড়িটি। প্রাচীন ঐতিহ্য ধরে রাখার দাবি স্থানীয়দের।

হায়দার আলীর বংশধর ও বর্তমান কুতুবা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়া জানান, বাড়িটি রক্ষণাবেক্ষণসহ অন্য খরচ পরিচালনার জন্য এজমালি একটি ফান্ড রয়েছে ৷ নিজেদের উদ্যোগে এই বাড়িটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখা হবে।

 

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ