শিরোনাম
স্টাফ রিপোর্টার:১৪ সেপ্টেম্বর ২০২২ রাত আনুমানিক ০১৪৫ ঘটিকায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মংলা কর্তৃক বাগেরহাট জেলার মংলা থানাধীন মংলা উপকূলবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে
০১ টি ইঞ্জিন চালিত স্টীল বডি (নৌকা) থেকে আনুমানিক ৫৪৮০ লিটার চোরাই ডিজেলসহ জাহাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রায় ১০০০ মিটার রশি জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত চোরাই ডিজেল, রশি এবং স্টীল বডি (নৌকা) আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মংলা থানায় হস্তান্তর করা হয়।