শিরোনাম

| |

রাজধানীতে ৩৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 13, 2022 8:42 PM
Print Friendly and PDF

অনলাইন সংস্করণ: রাজধানীর বাড্ডা ও ডেমরা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জহিরুল ইসলাম ও মো. বেলাল উদ্দিন মৃধা। এ ঘটনায় উজ্জল নামে আরেক মাদক কারবারি পালিয়ে গেছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩৫ হাজার ইয়াবা জব্দ করেছে। জব্দ হওয়া ইয়াবার দাম এক কোটি পাঁচ লাখ টাকা।

পুলিশের দাবি, মঙ্গলবার পুলিশের একটি দল গোপন খবর পেয়ে বাড্ডা থানার আফতাবনগর ইস্টার্ন হাউজিং এর সামনে অভিযান চালায়। অভিযানে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জহিরুল ইসলামকে আটক করা হয়। তাকে নিয়ে অভিযান নামলে ৩৩ হাজার পিস ইয়াবাসহ মো. বেলাল উদ্দিন মৃধাকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে উজ্জল নামের অপর মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এ ব্যাপারে গুলশান বিভাগের উপ কমিশনার মো. আব্দুল আহাদ বলেন, বিপুল পরিমাণ ইয়াবার উৎস ও গন্তব্যসহ চক্রদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 25, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ