শিরোনাম

| |

পানি সম্পদ প্রতিমন্ত্রী আলোচনার মাধ্যমেই তিস্তা চুক্তি সম্পন্ন হবে বাংলাদেশ আশাবাদী এই চুক্তির ব্যাপারে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 4, 2020 3:28 PM
Print Friendly and PDF

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধুপ্রতীম দেশ। তাদের সাথে বাংলাদেশের সম্পর্কও ভালো। বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি নিয়ে দুই দেশের মন্ত্রনালয় প্রস্তাবনা তৈরী করছে। ভারতের পানি সম্পদ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানানো হয়েছে। শনিবার সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয়ের ৪তলা বিশিস্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্থর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে ভিত্তিফলক উন্মোচন এবং মোনাজাতের মাধ্যমে পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয়ের ৪তলা বিশিস্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, শুধু পাকা ভবন করলেই হবে না। আলোচনার মাধ্যমেই আগামীতে তিস্তা চুক্তি সম্পন্ন হবে। এবং বাংলাদেশ এই চুক্তির ব্যাপারে আশাবাদী বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে নানামুখি পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীদের নীতি নৈতিকতায় শিক্ষিত করে একজন ভালো মানষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক এবং অভিভাবকদের অগ্রনী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রজত কুমার দাস, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু। এছাড়া স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ