শিরোনাম

| |

চরে আটকা ৫০০ যাত্রী নিয়ে বরিশালগামী লঞ্চ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 3, 2022 4:02 AM
Print Friendly and PDF

সুত্র-কালের কন্ঠ:  যান্ত্রিক ত্রুটিতে প্রায় ৫০০ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন-১১ নদী তীরবর্তী চরে আটকে গেছে। মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে চাঁদপুরের পশ্চিম মোহনপুর সংলগ্ন নদীতে চলমান অবস্থায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে লঞ্চটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পরিচালনার দায়িত্বে থাকা মাষ্টার।

লঞ্চের মাষ্টার আলম সর্দার জানান, আনুমানিক ৪-৫ শত যাত্রী নিয়ে মঙ্গলবার রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয় সুন্দরবন ১১ লঞ্চ। পথিমধ্যে হাইড্রোলিকে ত্রুটি দেখা দিলে লঞ্চটি নিয়ন্ত্রণে নিতে তীরবর্তী চরের দিকে নিয়ে যাওয়া হয়।তবে লঞ্চটি চরে আটকে গেলে এবং নদীতে ভাটি সেটিকে আর নামানো সম্ভব হয়নি।

পরবর্তীতে যাত্রীদের সুরভী-৭ লঞ্চে তুলে দেওয়া হয়। যাতে তারা নিরাপদে বরিশালে পৌঁছাতে পারে।

এদিকে সুরভী-৭ লঞ্চের যাত্রী ওমর ফারুক জানান, হঠাৎ করেই বরিশালগামী সুরভী-৭ লঞ্চটি নদী তীরে আটকে থাকা সুন্দরবন-১১ লঞ্চের দিকে এগিয়ে যায়। সুন্দরবন-১১ লঞ্চের কাছাকাছি গিয়ে দেখতে পাই সেটি একদিকে কাত অবস্থায় রয়েছে। তবে কিভাবে কি হয়েছে তা জানতে পারিনি। পরে সুন্দরবন-১১ লঞ্চের যাত্রীদের আমাদের লঞ্চে তুলে দেওয়া হয়।

সুন্দরবন নেভিগেশনের কোম্পানি লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম পিন্টু বলেন, লঞ্চে থাকা যাত্রী এবং লঞ্চের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বরিশালগামী অন্য একটি লঞ্চে যাত্রীদের নিরাপদে তুলে দেওয়া হয়েছে

সুন্দরবন নেভিগেশনের কোম্পানি লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম পিন্টু বলেন, লঞ্চে থাকা যাত্রী এবং লঞ্চের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বরিশালগামী অন্য একটি লঞ্চে যাত্রীদের নিরাপদে তুলে দেওয়া হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ