শিরোনাম

| |

কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হলেন রোমানা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 21, 2022 10:52 AM
Print Friendly and PDF

রাজিব তাজ//রাজনীতিতে থেমে নেই পথচলা, এগিয়ে চলে আপন গতিতে, বাধা বিপত্তি পেরিয়ে, আপনজন হারিয়ে এগিয়ে চলে দৃষ্টান্ত স্থাপন করার আরেক নাম তাসলিমা আক্তার রোমানা।

তাসলিমা আক্তার রোমানা উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের তুতুরবিল রাবার ড্রাম এলাকার এক মধ্যবিত্ত পরিবার জাফর আলম ও মরহুমা জুবাইদা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। তার পাঁচ ভাইবোনের মধ্যে রোমানা সবার বড়।

রোমানা ২০০৯ সালে উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে, কক্সবাজার সিটি কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করে ভর্তি হন কক্সবাজার আইন কলেজে। এইখান থেকেও সে এল.এল.বি কোর্স সম্পন্ন করেন।

বুধবার (২০ জুলাই) কেন্দ্রীয় যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল স্বাক্ষরিত কমিটিতে কক্সবাজার জেলা যুব মহিলালীগের সভাপতি করা হয়েছে তাহমিনা চৌধুরী লুনাকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে তসলিমা আক্তার রোমানাকে।

ঘোষিত এই কমিটিতে সহ সভাপতি করা হয়েছে হাসিনা আক্তার রিতা, যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাসরিন জাহান শাওনকে।

এইদিকে, তাসলিমা আক্তার রোমানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার পরিবার এবং নিজ গ্রামের মানুষের মাঝে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।

তাসলিমা আক্তার রোমানা জানান, এসএসসি পাশ করার পরপরই বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। পরে, বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা সহ জেলার বিভিন্ন পদে দায়িত্ব পালন করি।

রোমানা বলেন, দুঃখের বিষয় হলেও সত্য যে, কয়েক বছর আগে আমি আমার মা কে হারিয়েছি এবং একমাত্র ভাইকে ও হারিয়েছি। কাজেই পরিবারের বড় সন্তান হিসেবে রাজনীতিতে ঠিকে থাকা আমার জন্য বড় চ্যালেন্জ হয়ে দাড়িয়ে ছিল! তারপরও আমি এক মূহুর্তের জন্যে রাজনীতি থেকে পিছপা হয়নি। যার ফলশ্রুতি হিসেবে আজ আমি কক্সবাজার জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি।

রোমানা আরও বলেন, আজ আমার এই সফলতার জন্য শুধু আমি একা আনন্দিত নই। আমার মাতৃভূমি উখিয়া উপজেলাসহ তথা কক্সবাজার জেলার দলবল নির্বিশেষে সবাই আনন্দিত হয়েছেন।

তিনি আরো বলেন, নারীর উন্নয়ন ও সমাজে পিছিয়ে পড়া সাধারণ মানুষের পাশে নিজেকে সবসময় নিয়োজিত রাখবেন এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 1, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ