শিরোনাম

| |

ভারতে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বরিশাল স্টিমার ঘাট ব্যাবসায়ীদের বিক্ষোভও মানববন্ধন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 12, 2022 1:43 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার :: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু‘জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরিশাল স্টিমারঘাট ব্যাবসায়ীরা।

রবিবার (১২ জুন) সকাল ১০টার দিকে বরিশাল নগরীর বান্দ রোডস্থ স্টিমারঘাট জামে মসজিদের সম্মূখে স্টিমারঘাট ব্যাবসায়ীবৃন্দ ও সাধাধরন জনগন এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

স্টিমারঘাট ব্যাবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মোসলেহ উদ্দিন মানিকের সঞ্চালনায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহনকারী স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা সিহাবুদ্দিন বেগ বলেন ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর প্রতি তীব্র নিন্দাজ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে।বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

স্টিমারঘাট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জুয়েল বলেন, ভারতের বিজেপি সরকার ক্ষমতায় আশার পরে বিভিন্ন সময় ভারতের মুসলমানদের উপর অত্যাচার চালায় ও, ভারতের প্রাচীন তম বাবরী মসজিদ ভাংগা এবং আমাদের প্রাণ প্রিয় নবী যাকে সৃষ্টি না করিলে এই সুন্দর পৃথিবী সৃষ্টি করতো না সেই মহা মানব মহানবী হজরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অতি দুরুক্ত তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দন্ডের দাবি জানায়।

স্টিমারঘাট ব্যাবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আরাফাত শিকদার বলেন, ‘ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দশ্য প্রনোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই

এছাড়া বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি উপস্থিত ছিলেন,স্টিমারঘাট ব্যাবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম লিটু, সিনিয়র সহ সভাপতি সাদিক হোসাইন, মোঃ মিলন শেখ,  সাধারন সম্পাদক নুরুল আমিন কয়েস, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জুয়েল ,সাংগঠনিক সম্পাদক আরাফাত শিকদার,সহ সাংগঠনিক সম্পাদক মুনসুর উদ্দিন , উপদেষ্টা আলহাজ্ব মোফাজ্জেল, হোসেন,এছাড়াও মাসুদ হাসান সাগর,বাবুল কাজী, আবুল হাসান কুদ্দুস, মোঃ সাইদ খান,হেলাল উদ্দিন, টিপু ফকির,বশির সিকদার,মাহাবুবুর রহমান লিটন ষ্টীমারঘাট জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো: জাফর হোসেন ,খাদেম সাহাবুদ্দিন হোসেনসহ স্টিমারঘাটের সর্বস্তরের ব্যবসায়িরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ