শিরোনাম

| |

বিশ্বনবী হযরত মোহাম্মদ সা: এর অবমাননার প্রতিবাদে পবিপ্রবির বাবুগঞ্জ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 10, 2022 12:57 PM
Print Friendly and PDF

বাবুগঞ্জ প্রতিনিধি ::  ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টি করছে। সাম্প্রদায়িক বিজেপি সরকার শুধু বিশ্বের জন্য নয় ভারতের জন্যও হুমকি স্বরূপ। উগ্রবাদী বিজেপি নেতাদের মহানবী সা. ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা. সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বিশ্বের দুইশ কোটি মুসলমানের কলিজ্বায় আঘাত করেছে। কিন্তু তারা জানে না মুসলমানদের কাছে নবী সা. এর সম্মান ও মর্যাদা তাদের জীবনের চেয়েও বেশি।

সাধারন ছাত্রদের মধ্যে ছাত্র হাফেজ জালাল বলেন
বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল রাসূল সা.-কে নিয়ে কটূক্তি করে সমগ্র মুসলিম উম্মাহর কলিজায় আঘাত করেছে। ফলে কোনোভাবেই রাসূল সা.-এর সামান্যতম অসম্মান আমরা বিশ্বের মুসলমানেরা বরদাশত করতে পারি না। আমরা ঘৃণার সাথে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ছাত্রদের পক্ষে হাফেজ ইমরান মোল্লাহ বলেন, রাসূল সা.-এর অবমাননার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশ রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানালেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো প্রতিবাদ না করায় আমরা ক্ষুব্ধ, মর্মাহত এবং ব্যথিত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে এবং ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে রাসূল সা.-এর অবমাননার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ