শিরোনাম

| |

ছুটি শেষে কর্মস্থলে যোগদান। চট্টগ্রাম অগ্নিকান্ডে ট্রাজেডিতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন – ফায়ারম্যান আলাউদ্দিন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 5, 2022 12:05 PM
Print Friendly and PDF

অনলাইন নিউজ ডেস্ক ::চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার ভাটিয়ারিতে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে নিহত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মো. আলাউদ্দিনের (৩৫) গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে চলছে শোকের মাতম।

জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের বড় মুন্সি বাড়ির আব্দুর রশিদের ছেলে আলাউদ্দিন। তাজ উদ্দিন তাহিম নামে তার ৬ বছরের এক ছেলে রয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনার দিন শনিবার (৪ জুন) সকালে ছুটি শেষে গ্রামের বাড়ি চাটখিল থেকে কর্মস্থল চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে যান আলাউদ্দিন।

তার বড় ভাই জহির উদ্দিন জানান, বাবা-মা ও ছয় ভাই-চার বোনের সংসারে ভাইদের মধ্যে পঞ্চম ছিলেন আলাউদ্দিন। প্রায় ১৫ বছর আগে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ারম্যান হিসেবে যোগদান করেন তিনি। তার প্রথম কর্মস্থল ছিল ঢাকা, পরবর্তীতে ফেনী, চট্টগ্রামের আগ্রাবাদ, নোয়াখালীর সোনাইমুড়ী, কুমিল্লা এবং সবশেষ চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশন।
গত সপ্তাহের প্রথম দিকে ছুটিতে বাড়িতে আসে আলাউদ্দিন। প্রায় সাত দিনের ছুটি শেষে শনিবার সকালে বাড়ি থেকে গিয়ে চট্টগ্রামের কুমিরা স্টেশনে যোগদান করেন তিনি। রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অগ্নিকাণ্ড ঘটলে ঘটনাস্থলে কর্মরত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আলাউদ্দিনের লাশ ফিরিয়ে আনার বিষয়ে তারা আগ্রাবাদ কন্ট্রোলরুমে যোগাযোগ করলে তাদের সকল প্রক্রিয়া শেষ করার পর লাশ বাড়িতে পাঠানো হবে বলে জানানো হয়। বর্তমানে আলাউদ্দিনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে।

এদিকে আলাউদ্দিনকে হারিয়ে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শোকে পাথর হয়ে গেছেন বাবা আব্দুর রশিদ, মা মমতাজ বেগম ও স্ত্রী তাসলিমা সুলতানা স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 24, 2026
Fajr 4:43 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:41 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ