শিরোনাম

| |

শেখ হাসিনার আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না: নাসিম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 22, 2020 6:23 AM
Print Friendly and PDF

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না বলে মন্তব্য কলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী বাজারে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে ঢাকা থেকে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ভিডিও বার্তায় করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ করোনাভাইরাস সংক্রমণে গৃহবন্দি জীবনযাপন করছে। দেশে একটি সংকটকাল অতিবাহিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে।

তিনি বলেন, বাঙালি বীরের জাতি, এই জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে একাত্তরে যুদ্ধ করে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। করোনাভাইরাসের এই সংকটকালেও বীর বাঙালি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দুঃসময়ের মহাসাগর পাড়ি দেবে।

ভিডিও বার্তায় তিনি নেতাকর্মী এবং প্রশাসনের কর্তব্যক্তিদের উদ্দেশে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এই দুঃসময়ে কোনোভাবেই যেন গরীবের খাদ্যসামগ্রী আত্মসাতের ঘটনা না ঘটে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 14, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ