শিরোনাম

| |

বাউফলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 25, 2022 8:31 AM
Print Friendly and PDF

প্রতিনিধি বাউফল ::পটুয়াখালীর বাউফলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ডা. এস এম সায়েমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএনও আল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, সম্পাদক অহিদুজ্জামান ডিউক, ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যান সহকারী ও কমিউনিটি হেলথ প্রোভাইডারগন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, ১৯৮৮ সাল থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চালু হয়ে কিছুদিন পর বন্ধ হয়ে যায়। পূনরায় ২০১০ সাল থেকে প্রতিবছর দুইবার করে এ কর্মসূচির কার্যক্রম অব্যাহত আছে। আগামী ৪ঠা জুন থেকে ৭জুন অর্থাৎ চার দিন ব্যাপী ভিটামিন ক্যাম্পেইন চালু হবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৫ হাজার ৮শত ৪৪ জন ও ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ৪৫ হাজার শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা আছে। ৩৬১ টিকাদান কেন্দ্রে একযোগে ৬১ জন স্বাস্থ্য সহকারী, ৪৪ জন পরিবার কল্যান সহকারী, ৪৩ জন কমিউনিটি হেলথ প্রোভাইডার ও ৭৭২ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবেন।

এম অহিদুজ্জামান ডিউক
০১৭১১১৩৬৭০২
২৫-০৫-২০২২

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ