শিরোনাম

৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:০৫

বরিশালে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৩ প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২০ ২:৩৪ অপরাহ্ণ
Print Friendly and PDF

বরিশালে করোনাভাইরাস সংক্রামণ এড়াতে সরকারি স্বাস্থ্য বিধি বাস্তবায়নে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠান এবং অযথা ঘোরাফেরা করায় দুই ব্যক্তিকে মোট ১১ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা র‌্যাবের সহায়তায় এবং অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী পুলিশের সহায়তায় নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

মো. নাজমুল হুদা জানান, সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় নগরীর বগুড়া রোডের একটি ফার্নিচার দোকান থেকে ৫ হাজার টাকা, একই অপরাধে অপর একটি দোকান থেকে ৫ হাজার, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম মুঠোফোনে ভিডিও ধারণ করায় একই এলাকায় রেজাউল করিম নামে এক ব্যক্তিকে ৫শ’ টাকা, একটি গ্যারেজ মালিককে ১ হাজার এবং জিলা স্কুল মোড়ে মোটরসাইকেল নিয়ে এবং অযথা ঘোরাফেরা করায় মো. হেমায়েত নামে এক ব্যক্তিকে ১শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় করোনা এড়াতে জনগণকে নিজ নিজ ঘরে থাকতে উদ্বুদ্ধ করেন ভ্রাম্যমাণ আদালত।অপরদিকে মো. আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত নগরীর রূপাতলী, সাগরদী, চৌমাথা ও কেডিসি এলাকায় অভিযান চালায়। এ সময় কোনো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিকে জরিমানা করা না হলেও করোনা এড়াতে জনসচেতনতা সৃষ্টি করেন আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত।

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 9, 2026
Fajr 4:59 am
Sunrise 6:10 am
Zuhr 12:09 pm
Asr 4:24 pm
Maghrib 6:07 pm
Isha 7:18 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ