শিরোনাম

| |

ইউপি সদস্যের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 11, 2022 4:35 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ::টাঙ্গাইলের কালিহাতীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউপি সদস্য মোশারফ মিয়া। মোশারফ মিয়া নাগবাড়ী ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মরিচা পাইকপাড়া গ্রামের কোরবানীর ছেলে।

বুধবার সকালে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছ।

নির্যাতন চলাকালে ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে
পুলিশ ওই গৃহবধূকে কাঁঠাল গাছে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে।

ভুক্তভোগী ওই নারী জানান , আমার স্বামী প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরে ইউপি সদস্য মোশারফ সম্পর্কে আমার মামা হয়েও আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কু প্রস্তাব দিয়ে আসছিল। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় সে ভয়ভীতি ও বাড়ি থেকে জোরপূর্বক একাধিকবার উচ্ছেদের চেষ্টা করেন। সম্প্রতি রমজান মাসে সেহরি রান্না করার সময় ইউপি সদস্য মোশারফ ও তার এক বন্ধুকে নিয়ে এসে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন। তখন ডাক চিৎকারে তারা পালিয়ে যায়। এ ঘটনায় টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করলে এতে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে গৃহবধূ জানান।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য মোশারফ মিয়ারা এলাকায় অনেক প্রভাবশালী। তাদের বিরুদ্ধে কেও কথা বলার সাহস পায় না। ওই প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দেয়া নিয়ে এলাকায় সালিশি বৈঠকও হয়েছিল। আজকে যেভাবে মধ্যযুগীয় কায়দায় গৃহবধুকে নির্যাতন করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

এবিষয়ে ইউপি সদস্য মোশারফ মিয়া বলেন, আমার পরিবারের ওপর হামলা করায় তাকে গাছে বেঁধে রাখা হয়। তবে তিনি কু-প্রস্তাবের বিষয়টি অস্বীকার করেন।

এবিষয়ে কালিহাতী থানার এসআই রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ