শিরোনাম

| |

মির্জাগঞ্জে বিষ কিনতে গিয়ে দোকানির সঙ্গে প্রেম অতপর প্রেমিকের বাড়িতে অনশন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 7, 2022 7:16 PM
Print Friendly and PDF

 পটুয়াখালী জেলা প্রতিনিধি ::পটুয়াখালীর মির্জাগঞ্জে আত্মহত্যার জন্য বিষ কিনতে গিয়ে প্রেমের সম্পর্ক থেকে শারীরিক সম্পর্কে জড়িয়ে অতঃপর প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের ঘটনা ঘটেছে।

উক্ত ঘটনায় গত (২- মে-২০২২ ইং) তারিখ থেকে প্রেমিক রায়হানের সুবিদখালী বাজারের আলী বাংলা চাইনিজ সংলগ্ন বাসায় অনশনে রয়েছেন প্রেমিকা ১ জননীর মা সীমা (২০), সীমা উপজেলার মানসুরাবাদ গ্রামের বাসিন্দা জব্বার জমাদ্দারের মেয়ে এবং অভিযুক্ত রায়হান উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মতি মৃধার ছেলে।

জানাগেছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করার জন্য বিষ কিনতে গিয়ে সুবিদখালী বাজারে সার ও কীটনাশক ব্যাবসায়ী রায়হান নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন সীমা (২০) নামের এক নারী।সেই প্রেমের সম্পর্কের কারনে প্রথম স্বামী শহিদুল্লাহকে তালাক দিয়ে দেয়।দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক অস্বীকার করায় ৬ দিন যাবত প্রেমিকের বাড়িতে অনশন করছেন সীমা।

এ বিষয়ে ভুক্তভোগী সীমা বলেন, রায়হান সুবিদখালী বাজারের সার ও কীটনাশক বিক্রেতা। দাম্পত্য কলহের জেরে আত্নহত্যার জন্য রায়হানের দোকানে বিষ কিনে পান করতে গেলে রায়হান বাধা দেয়। এসময় তাদের মধ্যে সহানুভূতির সৃষ্টি হলে ধীরে ধীরে এটি প্রেমের সম্পর্কে রূপ নেয়।তিনি আরও বলেন, আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলাকালে রায়হান বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার শারীরিক সম্পর্কে জাড়ায়। এছাড়া আমার আগের স্বামী শহিদুল্লাহর সাথে আমার তালাকও দেয়ায়। আর এখন বিয়ের কথা বললে রায়হান সরাসরি সবকিছু অস্বীকার করে এবং আমি আসার পর ও পালিয়ে যায় তাই এখন বাধ্য হয়ে ওর বাড়িতে অনশন করছি।

এবিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি শুনেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি। যদি লিখিত অভিযোগ পাই অবশ্যই আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ