শিরোনাম

| |

বরিশালে শেখ রাসেল পুর্নবাসন কেন্দ্রের সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ইফতার করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 19, 2022 5:52 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ::আজ ১৭ রমজান ১৯ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ টায় রুপাতলী শেখ রাসেলে শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের হল রুমে শেখ রাসেলে শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের আয়োজনে দুই শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ ও তাদের সাথে ইফতার করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, পরিচালক বিভাগীয় সমাজসেবা অধিদফতর বরিশাল স্বপন কুমার মুখার্জি, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান, উপ-পরিচালক বিভাগীয় সমাজসেবা অধিদফতর বরিশাল একেএম আখতারুজ্জামান তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সহকারী পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল জাবির আহমেদ, উপ প্রকল্প পরিচালক শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রে মোঃ জাফর শিকদার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল আল মামুন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারি এবং শিশুরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও কোরআন শরীফ বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা পরে দেশের সকল মানুষের উদ্দেশ্যে দোয়া মোনাজাত করে ইফতার করেন অতিথি বৃন্দরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ